দক্ষিণ কোরিয়ায় এলজির অফিস বন্ধ ঘোষণা

৩ মার্চ, ২০২০ ১৫:৩৭  
স্যামসাং এর পর দক্ষিণ কোরিয়ার গুমিতে অবস্থিত মোবাইল ফোন স্ক্রিন তৈরির কারখানা বন্ধ করলো এলজি। করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়া এবং কারখানার ব্যাংক শাখার এক কর্মীর সংক্রমণের বিষয় নিশ্চিত হওয়ার পর সাময়িকভাবে ওই কারখানা উৎপাদন প্রক্রিয়া বন্ধ করে দেয়া হয়। গত ১ মার্চ এই সিদ্ধান্তের কথা জানিয়েছে এলজি কর্তৃপক্ষ। মঙ্গলবার কারখানাটি চালু করার কথা থাকলেও শেষ খবর পর্যন্ত চালু হওয়ার নিশ্চিয়তা মেলেনি। এর আগেও এলজির একটি গবেষণাগার সংক্রামণ-মুক্ত করতে বন্ধ রাখা হয়। দেশটিতে করোনাভাইরাস ছড়ানো শুরু হয় দাইগু থেকে যেটি গুমি শহরের পাশেই অবস্থিত। প্রসঙ্গত, এখন পর্যন্ত দক্ষিণ কোরিয়ায় করোনায় আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৮১২ জন যার মধ্যে থেকে. মারা গেছেন ২৮ জন।